ইসলামী খেলাফত
সূরা নূর-এর ২৪/৫৫ আয়াতে ‘ঈমান’ ও ‘আমলে ছালেহ’-কে খেলাফত প্রাপ্তির পূর্বশর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। যারা মনে করেন শুধুমাত্র দো‘আর মাধ্যমেই দেশে ইসলামী হুকূমত কায়েম হয়ে যাবে অথবা যারা ভাবেন ক্ষমতা দখলের মাধ্যমেই কেবল ইসলাম প্রতিষ্ঠা সম্ভব, এরা উভয়েই ভুল ধারণার শিকার হয়েছেন। বরং যে দেশে আমরা ইসলামী আইন জারী করতে চাই, সে দেশের জনগণের মন-মানসিকতাকে আগে নির্ভেজাল ইসলামী ছাঁচে গড়ে নিতে হবে। ইসলামের প্রকৃত বুঝ হাছিল হয়ে গেলে তাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থা অবশ্যই ইসলামী খেলাফত হবে ইনশাআল্লাহ।
সূরা আনফাল এর ৮/৬৬ আয়াতে ২০০ জনের উপরে ১০০জন ধৈর্য্যশীল বিজয় লাভ করবে মর্মে আশ্বস্থ করেছেন।
কমিউনিষ্ট বা সেকুলারিষ্ট বা ডেমক্রেটিষ্টদের থিওরী হচ্ছে: শাসকের মাধ্যমে সমাজের পরিবর্তন বা সামাজিক সমস্যার সমাধান।
এর বিপরীতের ইসলামের পলিসি হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র তথা সামাজের আমূল পরিবর্তন। যাকে আমরা বিপ্লব বা রেভ্যুলেশন বলে থাকি।